শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা রিমান্ডে

কলকাতা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ভারতে গ্রেপ্তার বাংলাদেশি অভিনেত্রী ও মডেল শান্তা পালকে ৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এর আগে বুধবার কলকাতার লালবাজার গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে। এছাড়া তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। তিনি ভারতের অন্ধ্রপ্রদেশে বসবাস করেন। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।

এতে বলা হয়েছে, ওই অভিনেত্রীর কাছে ভারতীয় আধার কার্ড ও ভোটার আইডি পাওয়া গেছে। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শান্তা বাংলাদেশে একাধিক মডেলিং প্রতিযোগীতায় জয়ী হয়েছেন। তিনি ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়নগরে একটি ভাড়া বাসায় ছিলেন। তার কাছে বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রসহ দুটি আধার কার্ড ও বাংলাদেশে ইস্যু করা একটি বিমান সংস্থার আইডি পাওয়া গেছে। সম্প্রতি শান্তা ঠাকুরপুরে পুলিশ স্টেশনে একটি জালিয়াতির মামলা দায়ের করেন। সেখানেও তিনি ভিন্ন ঠিকানা দেন। তদন্তকারীদের মতে তিনি বিভিন্ন সময় ঠিকানা পরিবর্তন করতেন এবং বিভিন্ন পরিচয়ে থাকতেন। পুলিশ জানিয়েছে, শান্তা ভারতীয় নথির বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা দিতে পারেননি। তদন্তকারীরা সন্দেহ করছে, এর সঙ্গে একটি বৃহত্তর চক্র জড়িত থাকতে পারে। এর বাইরে শান্তার এক পুরুষ সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনো। ২০১৯ সালে মিস এশিয়া গ্লোবাল প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন শান্তা। এর আগে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শান্তা বাঙালি ও তেলেগু সিনেমায় কাজ করছেন।


এ জাতীয় আরো খবর...