শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

অপুকে ইঙ্গিত করে কি লিখলেন পরীমনি!

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বহুল আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমনি। সবসময় আলোচনায় থাকতেই পছন্দ করেন তিনি। এবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন। শুক্রবার সন্ধ্যায় স্ট্যাটাসটি দেন তিনি। স্ট্যাটাসে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন এই চিত্রনায়িকা। স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।’

তার স্ট্যাটাসের কমেন্টবক্সে অনেকেই আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে লিখেছেন বলে মন্তব্য করেছেন। কারণ গত বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেক কাটায় অংশ নেন ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা অপু বিশ্বাস। ওই অনুষ্ঠানে আসা সবার উদ্দেশে বক্তব্যও দেন তিনি। এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অপু বিশ্বাসের যোগ দেয়ার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।


এ জাতীয় আরো খবর...