শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপরে, খুলে দেয়া হলো ১৬টি জলকপাট

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে। সোমবার (৪ আগস্ট) রাত ১২টার সময় প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১২টার আগে থেকেই হ্রদের পানির উচ্চতা ১০৮.০৫ ফুট অতিক্রম করে, যা বিপদসীমার ওপরে। তাই পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট সচল রয়েছে এবং এসব ইউনিটের মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে।

এই পানির প্রবল প্রবাহে হ্রদের আশপাশের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে জেলার বেশ কিছু এলাকা।


এ জাতীয় আরো খবর...