শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

কিছু দল নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করছে: অলি আহমদ

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট (অব.) কর্নেল ড. অলি আহমদ বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর জন্য অজুহাত তৈরি করছে। ভোট ব্যাহত হয় এমন বক্তব্য থেকে দলগুলোকে বিরত থাকতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অলি আহমদ বলেন, পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি নয়, এই মূহুর্তে দেশে একটি সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ। জনগণকে ভোটমুখী করলে নানা সংকট কেটে যাবে। জামায়াতে ইসলামীকে পিআর নিয়ে সমস্যা সৃষ্টি না করার আহ্বান জানাচ্ছি। এ সময় নির্বাচনের ঘোষণা দেয়ায় সরকার ধন্যবাদও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা যাচ্ছে। লটারির মাধ্যমে পুলিশ- প্রশাসনে বদলি করার সিদ্ধান্তটি সঠিক নয়। গুরুত্ব বিবেচনা করে কর্মকর্তাদের বদলি করতে হবে।


এ জাতীয় আরো খবর...