শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

কুপ্রস্তাব প্রসঙ্গে যা বললেন কুসুম শিকদার

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। এক সময় অভিনয়ে বেশ সরব থাকলেও বর্তমানে কাজ করছেন খুব বেছে বেছে। তবে গ্ল্যামারাস এ অভিনেত্রী নিজের ক্যারিয়ারে কখনো কোনো বাজে প্রস্তাব পাননি।

সম্প্রতি জনপ্রিয় সব তারকাদের নিয়ে ভিন্ন আমেজের তৈরি একটি সেলিব্রিটি টকশো হাজির হয়ে এ কথা বলেন কুসুম শিকদার।

কথোপকথনে উঠে আসে কাস্টিং কাউচ প্রসঙ্গ। এ প্রসঙ্গে ‘লালটিপ’ খ্যাত অভিনেত্রী বলেন, আমার ফিল্মই তো তিনটা। আর শেষেরটা তো আমারই। মিডিয়ায় আমি শুনি আজকাল গল্পটল্প নানা কাহিনি। আমি জানি না। আমাদের সময়ে এসব কম ছিল, অথবা ছিল না। বা থাকলেও আসেলে অনেক সময় দু-একটা ঘটনা যে ঘটেনি, তা নয়।

কুসুম শিকদারের কথায়, আল্লাহ তো বুদ্ধিমত্তা দিয়েছেন। আমি সিদ্ধান্ত নেব আমি কোন রাস্তায় যাব। আমি যদি দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি তো ছাতা নিয়ে যাব। আমারও এমন দু-একটা ঘটনা ঘটেনি, তা নয়। কিন্তু, আমি তো বুঝতে পেরেছি। আমি তো হ্যান্ডেল করেছি ব্যাপার। ওর মধ্যে ঢুকিনি।

বলে রাখা যায়, নানামুখী প্রতিভার অধিকারী কুসুম সিকদার। অভিনয়ের বাইরে গান করেন, বই লেখেন, করেছেন চলচ্চিত্র পরিচালনাও। সবশেষ নিজের পরিচালিত ‘শরতের জবা’ সিনেমায় দেখা গেছে তাকে। গেল বছরের অক্টোবরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।

প্রসঙ্গত, ২০০২ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসেন কুসুম সিকদার। এরপর নিয়মিত কাজ করতে থাকেন বিজ্ঞাপনচিত্র ও নাটকে। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’ তার অভিনীত তিনটি সিনেমা। সর্বশেষ ২০১৮ সালে নাটকে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।


এ জাতীয় আরো খবর...