শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

কোনো পুরুষের প্রয়োজন নেই ডেইজি’র…

বিনোদন কণ্ঠ
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

আমি বিয়ে না করেও ঠিক আছি- আমার মা-ও এখন এটা মেনে নিয়েছেন। আমি এখন যে ধরনের পুরুষদের দেখছি, তাতে বিয়ে করতে ইচ্ছে করে না।’ – কথাগুলো বলেছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ।

ভারতীয় গণমাধ্যম হাটারফ্লাইকে সাক্ষাৎকার দিয়েছেন ডেইজি শাহ। এ আলাপচারিতায় বিয়ে নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানে জানিয়েছেন, তিনি নিরাপদ ও আত্মনির্ভরশীল। সুতরাং কোনো পুরুষের প্রয়োজন নেই।

ব্যাখ্যা করে ডেইজি শাহ বলেন, আমার জীবনে যেসব পুরুষ এসেছে, তারা সবসময় আমার পরিবারের ‘পুরুষ’ হতে চেয়েছে; এটা আমার একদমই পছন্দ হয়নি। এটা আরো কঠিন হয়ে উঠছে। কারণ আমি যাদের সঙ্গে পরিচিত হচ্ছি, তাদের অনেকেই ‘শক্তিশালী নারীদের’ সহ্য করতে পারে না। তাদের মাঝে একধরনের নিরাপত্তাহীনতা কাজ করে। আমি আমার জীবনে এতটাই নিরাপদ ও আত্মনির্ভরশীল যে, আর্থিকভাবে পূর্ণ হওয়ার জন্য কোনো পুরুষের দরকার নেই।

আগের দিনে নারীদের পরিস্থিতি উল্লেখ করে ডেইজি শাহ বলেন, আগের দিনে ‘সেটেল’ মানে ছিল, কোনো পুরুষকে বিয়ে করে আর্থিকভাবে নিরাপত্তায় থাকা এবং সন্তান নেওয়া। কিন্তু এখন দিন বদলেছে। যদিও মেট্রোপলিটন শহরের অনেক নারী এই মানসিকতা থেকে বের হয়ে এসেছে, ছোট শহরগুলোতে এখনো এমনটা দেখা যায়।

এক সময় বিয়ের জন্য পরিবার থেকে চাপ দিতেন। বিষয়টি স্মরণ করে ডেইজি শাহ বলেন, বিয়ের জন্য আমার মা আর বোন আগে জোর করতেন। কিন্তু আমার কাকা বলতেন, ‘সে তো স্বাধীন মেয়ে। সে যখন নিজের জন্য ভালো করছে, তখন কেনই বা সে সেটেল হবে। ’

বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে লিডিং লেডি হিসেবে বলিউডে পা রাখেন ডেইজি শাহ। অভিনয়ে এখন সরব নন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে ৪০ বছর বয়সেও একা ‘জয় হো’ অভিনেত্রী।


এ জাতীয় আরো খবর...