শিরোনামঃ
মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? পত্রিকা: ‘সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা – আসামি বাড়তে পারে তদন্তে ‘মিসিং লিংক’ খুঁজছে ট্রাইব্যুনাল’ গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? নেপালের বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকে পড়াদের শেষ পর্যন্ত কী হলো? সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই?
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রের অভিষেক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অভিষেক হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রের। এর আগে দেশটির অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেন রোনালদোপুত্র। তবে পুরো ম্যাচ খেলতে পারেননি রোনালদো জুনিয়র।

তুরস্কের বিপক্ষে ফেডারেশনস কাপে বদলি হিসেবে মাত্র কয়েক মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পান ১৫ বছর বয়সী এই কিশোর উইঙ্গার। ম্যাচে গোল করেন স্পোর্টিং লিসবনের স্যামুয়েল তাভারেস ও এসসি ব্রাগার রাফায়েল কাব্রাল। অনূর্ধ্ব-১৬ ফেডারেশনস কাপে তুরস্ককে ২-০ গোলে পরাজিত করে তারা।

‘ক্রিশ্চিয়ানিহো’ নামে পরিচিত এই তরুণ ফরোয়ার্ড আগে অনূর্ধ্ব-১৫ দলে সফল সময় কাটিয়েছেন। গত মে মাসে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টে তিনি পর্তুগালের হয়ে প্রথমবার জাতীয় জার্সি পরেছিলেন এবং ফাইনালে স্বাগতিক ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি গোল করে নজর কাড়েন।

ছোট থেকেই তার খেলার বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সংবাদ ও সামাজিকমাধ্যমে। সেই খ্যাতিকে সঙ্গী করে বাবার পথেই ছুটে চলেছেন তিনি। ১৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাব ফুটবলে খেলছেন সৌদি প্রো লিগের দল আল নাসেরের একাডেমির হয়ে।


এ জাতীয় আরো খবর...