শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা

বিনোদন কণ্ঠ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ওপর ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা রানাউত। অভিনয়ের পাশাপাশি তার রাজনৈতিক পরিচয়, তিনি হিমাচলের মান্ডী কেন্দ্রের সাংসদ। পদ্মশিবির থেকে নির্বাচনে লড়েছিলেন। তাই এখন রাজনৈতিক বিষয় নিয়েও সরব তিনি। এবার পরমাণু বোমা নিয়ে পাকিস্তানের হুঁশিয়ারি দেখে চুপ থাকতে পারলেন না কঙ্গনা, দিলেন কড়া জবাব। অভিনেত্রী নিজের সমাজমাধ্যমে ফুঁসে উঠলেন।

আসিম মুনিরকে ‘ভিখারি’ বলে কটাক্ষ করেছেন কঙ্গনা। সম্প্রতি পরমাণু বোমা নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে অভিনেত্রী লিখেছেন, ভিখারি আত্মঘাতী জঙ্গির মতো কথা বলছেন উনি। পাকিস্তানি সেনাপ্রধান দাবি করেছিলেন, ভবিষ্যতে প্রয়োজন পড়লে ভারতকে শিক্ষা দিতে পাকিস্তান নাকি পরমাণু বোমার ব্যবহার করতে পারে। এমনকি ভারতের পরিকাঠামো ইসলামাবাদ ধ্বংস করে দিতে পারে বলেও হুমকি দেন মুনির।

আর তার এই মন্তব্য শুনেই ফেটে পড়েছেন কঙ্গনা। পাল্টা জবাব দিয়েছেন তিনি। উল্লেখ্য, ২২শে এপ্রিল পেহেলগাম কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পরে সেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময়ে কঙ্গনা বলেছিলেন, দেশ এখন যুদ্ধের মধ্যদিয়ে যাচ্ছে। আমরা সকলেই ভীত সন্ত্রস্ত। যে সেনারা আমাদের নিরাপত্তা দিচ্ছেন, তাদের যেন ঈশ্বর রক্ষা করেন।


এ জাতীয় আরো খবর...