শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

খাগড়াছড়ির সংঘর্ষে ইন্ধনদাতাদের খুঁজে বের করার নির্দেশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ’র গোলাগুলির খবর পাওয়া গেছে। এরআগে, সব পক্ষের সাথে বৈঠকে, পাহাড়ি-বাঙালি সংঘর্ষের নেপথ্যে যারা রয়েছে, তাদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

সম্প্রতি পাহাড়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে দুপুরে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। এসময়, নারী নিপীড়ন, সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংস ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

পাহাড়ে দু’পক্ষের বিরোধের জেরে খাগড়াছড়িতে চলছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা। নিরাপত্তা জোরদারে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ বেশিরভাগ দোকানপাট। যানবাহন চলাচলও কিছুটা কম। গতকাল জেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা উপেক্ষা করে সংঘর্ষে জড়ায় পাহাড়ি-বাঙালিদের দু’পক্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।

এদিকে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতির কারণে সাজেকে আটকে পড়া দুই হাজারের বেশি পর্যটক তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন।


এ জাতীয় আরো খবর...