শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

খাজা আহমদ লেক ফের ভরাট, ২ লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীর ঐতিহ্যবাহি খাজা আহমদ লেক ফের ভরাট ও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ও বুধবার শহরের দাউদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। এসময় তিনি চারজনকে ৫০ হাজার করে ২ লাখ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়া বালু উত্তোলন ও সরকারি খাস জায়গা দখলের চেষ্টার অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এবং পরিবেশ সংরক্ষণ আইনে চারজনকে জরিমানা করা হয়। এসময় ফেনী সদর উপজেলার সোনাপুর এলাকার খোরশেদ আলমের ছেলে গোলাম আলম মজুমদারকে ৫০ হাজার, ফলেশ্বর এলাকার আব্দুর রশিদের ছেলে মো. শাহ আলমকে ৫০ হাজার, পশ্চিম ছাগলনাইয়া এলাকার আলী আশ্রাফের ছেলে আব্দুল আহাদকে ৫০ হাজার এবং গাড়ির ড্রাইভার নোয়াখালীর কবিরহাট এলাকার মো. আবু সাইদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন বলেন, পুকুর ভরাট ও সরকারি খাস জায়গা নষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আগামীতে যেন এমন কাজ না ঘটে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বাংলা বছরে ফেনী জেলায় কোনো ইজারাকৃত বালুমহাল নেই। তাই জেলার ভেতরে নদী, খাল, জলাশয় বা অন্য কোনো স্থান থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। কোন ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অনুমতি ছাড়া অবৈধ বালু কিংবা মাটি উত্তোলন করলে অথবা করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ইতোপূর্বে গণবিজ্ঞপ্তি দিয়েছিল জেলা প্রশাসন।


এ জাতীয় আরো খবর...