শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

খালাতো ভাইকে বিয়ে করেছিলেন পরীমণি?

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসেন। এ ক্ষেত্রে নিজের কাজ নিয়ে যেমন আলোচনায় থাকেন, পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও চর্চা থাকে ব্যাপক। যখন যা-ই করেন না কেন, সেসব নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে বিভিন্ন সময় নানা ধরনের গুঞ্জনও উঠেছে তাকে নিয়ে। তবে কখনো সেসব পাত্তা দেননি এ অভিনেত্রী।

পরীমণির ব্যক্তিজীবন নিয়েও অনেকবার আলোচনা-সমালোচনা হয়েছে। প্রেম কিংবা বিয়ে―সার্বিকভাবে চর্চার শেষ নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে হাজির হয়ে সব গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খান পরীমণির কাছে জানতে চান, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)? জবাবে অভিনেত্রী হাসতে হাসতে বলেন, ও আমার ছোট ভাই। ছোট ভাইয়ের মতো।

এরপর পরীমণির কাছে জানতে চাওয়া হয়, সে সিঙ্গেল কিনা। জবাবে নায়িকা বলেন, না। তারপরই আবার বলেন, শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, তা কেউ বিশ্বাস করবে না। এর কারণ সম্পর্কে তিনি বলেন, আমি নিজেই বিশ্বাস করি না। আমার কোনো না কোনোভাবে সবসময় প্রেম প্রেম ফিল হয় এবং এটি থাকা ভালো।

প্রেম প্রসঙ্গ শেষ হতেই উঠে আসে বিয়ের বিষয়। এ পর্যন্ত মোট কতবার বিয়ে করেছো, এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, একবার। তারপর উপস্থাপক জানতে চান, চিত্রনায়ক শরিফুল রাজের কথা বলছো, তাহলে বাকি বিয়ের কথা কেন শুনি আমরা? তখন ঢালিউড নায়িকা বলেন, জানি না। ওরা মনে হয় সৎস্বামী। (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।

অভিনেতা শরিফুল রাজ ছাড়াও অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে পরীমণির। শোবিজে অভিষেকের আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমণি। এমন গুঞ্জনও উঠেছে কয়েকবার। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর বেশ ছড়িয়েছিল সেই গুঞ্জন।

ইসমাইল তোমার স্বামী ছিল কিনা, এ প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, হ্যাঁ, আমার সৎস্বামী ছিল। তারপর উপস্থাপক ফের জানতে চান, কতবার বিয়ে করতে চাও তুমি? পরীমণি বলেন, আমার না আসলে ১২টি বিয়ে করার (ইচ্ছা আছে)…। ছোটবেলা থেকে মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এই রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ হবে, তা কখনো বুঝিনি। তাহলে কখনো এ কথা বলতাম না।


এ জাতীয় আরো খবর...