শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

খুলনায় এনসিপি নেতাকে গুলি

খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম সাইফ মোস্তাফিজ লিখেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেয়া হয়েছে। ইন্টিরিম নির্বাচনের আগেই জুলাইকে নাই করে দেয়ায় আয়োজন চলছে?

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা মো. মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলিটি করা হয়। গুলিটি তার কানে লেগেছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত অনিমেষ মন্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসে। তবে থানার কোন এলাকায় তার ওপর এ হামলার ঘটনা ঘটানো হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।


এ জাতীয় আরো খবর...