শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

গরমে স্বস্তি দেবে রেডমিটের হালকা ও মুখরোচক পদ থাই বিফ স্ট্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬
গরমে স্বস্তি দেবে রেডমিটের হালকা ও মুখরোচক পদ থাই বিফ স্ট্যু

কোরবানির মাংসের ভুনা আর ঝোলের পাশাপাশি রেডমিটের হালকা ও মুখরোচক পদ থাই বিফ স্ট্যু এই গরমে দেবে স্বস্তি। রেসিপি ও ছবি সেলিনা শিল্পী।

উপকরণ

হাড় ছাড়া গরুর মাংস ১ কেজি 

ময়দা ১ টেবিল চামচ 

ধনেপাতার গোড়া/ লেমন গ্রাস কুচি এক মুঠো 

কাঁচা মরিচ ৪/৫ টা

লেবুর রস ১ টেবিল চামচ

গোল মরিচ গুঁড়া আধা চা-চামচ 

তেল ২ টেবিল চামচ 

লাল মরিচের গুঁড়া ১-২ চা-চামচ 

রসুনের কোয়া ৫/৬টি 

আদা-রসুন বাটা ২ চা-চামচ 

আদা (খোসা ছাড়িয়ে লম্বা ফালি করা) ১ ইঞ্চি সাইজের 

দারুচিনি ছোট এক টুকরা

এলাচ ২টি

লবঙ্গ ২-৩টি

তেজপাতা ১ টি 

পেঁয়াজ কুচি ২ টি ছোট 

সয়াসস ১ টেবিল চামচ

প্রণালি

মাংস ১ থেকে ১.৫ ইঞ্চি সাইজে কেটে নিন। ভাল করে ধুয়ে মাংসের পানি ঝরিয়ে নিন।

এবার মাংসে লবণ, আদা-রসুন বাটা, গোলমরিচ ও লেবুর রস মিশিয়ে ঢেকে রেস্টে রাখুন ৩০ মিনিট। 

এর পর দেড় লিটার পানি দিয়ে প্রেসার কুকারে বা চুলায় সেদ্ধ করে নিন মাংস। এবার বাকি সব উপকরণ মিশিয়ে মৃদু আঁচে ত্রিশ মিনিট রান্না করুন। পরিবেশনের সময় ওপরে চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি ও লেবুর রস দিন।

সূত্র: প্রথম আলো


এ জাতীয় আরো খবর...