শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

গাজায় একদিনে প্রাণ গেলো ১০০ ফিলিস্তিনির

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক চাপ-নিন্দাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাজায় তাণ্ডব-হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় একদিনে নিহত হয়েছে কমপক্ষে ১শ’ ফিলিস্তিনি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজা সিটিতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। প্রাণ গেছে অন্তত ৬১ জনের। শহরের সবচেয়ে বড় আবাসিক এলাকা জয়তুনে দিনভর হয়েছে ভারী বোমাবর্ষণ। শহরটিতে তিনদিনে ৩ শতাধিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শেখ রেদোয়ান এলাকায়ও হয়েছে বড় ধরনের হামলা। বুধবার (১৩ আগস্ট) আবারও ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ করেছে ইহুদি সেনারা। নিহত হয়েছে ৩৭ জন।

এদিকে, গাজায় অনাহারে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এদের মধ্যে ৩ শিশু রয়েছে। দুর্ভিক্ষ পরিস্থিতির কারণে উপত্যকায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৩৫ জনে। এদের মধ্যে ১০৬ জনই শিশু।

এর আগে, গত সপ্তাহে গাজা সিটি দখলের পরিকল্পনায় অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা।


এ জাতীয় আরো খবর...