শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

গাজার একমাত্র গির্জায় ইসরায়েলের বোমা হামলা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

গাজায় একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর থেকে ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলি হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ৭০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে এবং ১৩৯ হাজার ৯৭৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার উপত্যকাটির বিভিন্ন আবাসিক ও ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যার মধ্যে ওই গির্জাও রয়েছে। হলি ফ্যামিলি চার্চ নামের গির্জাটির সাথে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ রাখতেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ইসরায়েলি ট্যাংক থেকে ছোড়া হয় গোলা। যার আঘাতে ধ্বংস হয়ে যায় চার্চটি। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন প্যারিশ পুরোহিতও রয়েছেন।

এদিকে, চার্চে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে ইতালি। ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রও।


এ জাতীয় আরো খবর...