শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

গাজার পথে ত্রাণবাহী নৌবহর আটকে দেয়ায় বাংলাদেশের নিন্দা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরাইলের নৌবাহিনী। এ ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানানো হয়। বলা হয় এই ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরাইল নির্লজ্জ অবস্থান প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আটক মানবিক সহায়তা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইসরেইলকে অবশ্যই গাজা ও পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বাংলাদেশ মনে করে, মানবিক সহায়তাবাহী ফ্লোটিলা দখলকৃত ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বব্যাপী সংহতির প্রতীক।


এ জাতীয় আরো খবর...