শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা ট্রাম্পের

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

গাজা যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হবে। সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এ যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন।’ এর আগেও যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, তবে তার সেই ঘোষণা বাস্তবায়িত হয়নি। বরং, ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছেন তিনি।

একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার আন্তর্জাতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। এছাড়া চলতি বছরের শুরুতে গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের অপসারণের পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্প এমন সময়ে এ মন্তব্য করলেন যখন ইসরায়েলি বাহিনীর পরপর হামলায় গাজার নাসের হাসপাতালে ৬ সাংবাদিকসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়টার্স ও আলজাজিরা কর্মরত সাংবাদিকও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দ্বিতীয় হামলাটি তখন ঘটেছিল যখন উদ্ধারকর্মী, সাংবাদিক এবং অন্যান্য লোকেরা প্রথম হামলার স্থানে ছুটে যান। রয়টার্সসহ বেশ কিছু সংবাদমাধ্যমে ওই সময় লাইভ ফুটেজ দেখাচ্ছিল।


এ জাতীয় আরো খবর...