শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
বাংলাদেশ রেলওয়ে: ফাইল ছবি

গাজীপুরের জয়দেবপুরে রাজশাহী থেকে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার ৯ আগস্ট রাত পৌনে নয়টার দিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন খান বলেন, শনিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্ট ভুল করে। এতে ব্রডগেজ লাইন থেকে মিটারগেজ লাইনে ঢুকে পড়ে। এতে বগি লাইনচ্যুত হয়। এর পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আবুল হোসেন খান জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ট্রেনের ৩-৪টি বগি লাইনচ্যুত হয়েছে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাদির উজ-জামান।

রেলওয়ের কর্মীরা জানান, ট্রেনটির জয়দেবপুর রেলওয়ে জংশনে থামার কথা ছিল, এ কারণে গতি কম ছিল। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


এ জাতীয় আরো খবর...