শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে ভারতীয় জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থাগুলো ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা এক জেলেকে আটক করেছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আত্তা তারার ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী। শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তারা।

মন্ত্রীদের দাবি, আটক ব্যক্তির নাম ইজাজ মাল্লাহ। তাকে চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের কর্তৃপক্ষ গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে পাকিস্তানে পাঠিয়ে নির্দিষ্ট কিছু কাজ করানোর নির্দেশ দেওয়া হয়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী তারার বলেন, ‌‘ভারতীয় সংস্থাগুলো মাল্লাহকে প্রলোভন দেখায় এবং হুমকি দেয়—যদি সে সহযোগিতা না করে, তাহলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। পরবর্তীতে তাকে কিছু নির্দিষ্ট কাজের নির্দেশ দিয়ে পাকিস্তানে পাঠানো হয়।’

মন্ত্রী জানান, মাল্লাহকে পাকিস্তানের সামরিক বাহিনী, নৌবাহিনী ও রেঞ্জার্সের পোশাক, স্থানীয় সিমকার্ড ও ফোন বিল সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল—গোয়েন্দা তথ্য জোগাড়ের উদ্দেশ্যে।


এ জাতীয় আরো খবর...