শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের ২ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আওয়ামী লীগের আমলে গুমের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকীসহ ৩০ জনের বিরুদ্ধে দু’টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার (৮ অক্টোবর) সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এসব অভিযোগ দাখিল করেন।

এরমধ্যে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকীসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে জেআইসি সেলে আটক, গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকীসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের অভিযোগে ২টি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে একটিসহ মোট ৩টি ফরমাল চার্জ দাখিল হয়েছে। এরমধ্যে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় ৫টি ও জেআইসি সেলে আটক, গুম ও নির্যাতনের ঘটনায় ৫টি অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও একই দিন রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। যেখানে ৬টি অভিযোগ আনা হয়েছে। রেদোয়ানুল ইসলাম ছাড়াও অন্য তিন আসামি হলেন- রাফাত বিন আলম মনু, রাশেদুল ইসলাম ও মশিউর রহমান।


এ জাতীয় আরো খবর...