শিরোনামঃ
নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি? ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন? পত্রিকা: ‘স্বাক্ষরেই থমকে আছে সংস্কার’ ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই ‘ঝুঁকিতে ছিলেন’ আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ ‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে শামীমের বিরুদ্ধে করা ‘মবে’ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পরিবারের
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

গুলিবিদ্ধ ওসমান হাদি, শাহবাগে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভে নেমেছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় যাদুঘরের সামনের সড়কে তারা বিক্ষোভ শুরু করেন।

প্রতিবাদকারীরা দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। তাদের অভিযোগ, এই হামলার পেছনে রয়েছে ‘ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির’ প্রভাব।
দিনদুপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও তিনি আলোচনায় ছিলেন।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদির ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢামেকে নেওয়া হয়।
হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, “জুমার নামাজ পড়ে মতিঝিল–বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন হাদি। তখন দুই মোটরসাইকেল আরোহী এসে খুব কাছে থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাম কানের নিচে লাগে। সঙ্গে সঙ্গে আমরা রিকশায় করেই হাসপাতালে নিয়ে আসি।”
ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, “হাদিকে যখন জরুরি বিভাগে আনা হয়, তখন তার অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। তাকে সিপিআর দেওয়া হয়েছে। এখন কিছুটা রক্তচাপ ঠিক আছে, কিন্তু তার মাথার ভেতরে গুলি রয়েছে। কানের আশপাশে গুলি লেগেছে।”
সবশেষ তথ্য অনুযায়ী, হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।


এ জাতীয় আরো খবর...