শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

গুলিস্তানে ছদ্মবেশে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩ (ভিডিও)

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টিও বেদখল হয়ে গেছে

রাজধানীর গুলিস্তানে ছদ্মবেশে সরকারবিরোধী মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজনের বাড়িই নারায়ণগঞ্জে। তারা হলেন- মো. শাকিল, মো. রাজু ও মো. সাঈদ।

রোববার (২৪ আগস্ট) বিকেলে ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ছদ্মবেশে অবস্থান নেয়। পরে তারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে। এ সময় উপস্থিত জনতা ও টহলরত পুলিশ একযোগে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় তিনজনকে পুলিশ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

মতিঝিল জোনের এডিসি মো. রেজওয়ান বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, ২০ থেকে ২৫ জন লোক নারায়ণগঞ্জ থেকে হকি স্টেডিয়াম এলাকায় জড়ো হয়। সেখানে অবস্থান নিয়ে তারা ছদ্মবেশ ধারণ করে ‘ইউনুস হটাও, দেশ বাঁচাও’—এ রকম স্লোগান দিতে থাকে। মানুষকে বোঝানোর চেষ্টা করে তারা অন্য সংগঠনের লোকজন।

তিনি বলেন, একপর্যায়ে তারা আওয়ামী লীগের পক্ষে ‘জয়বাংলা’ স্লোগান দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা ও পুলিশ তাদের ধাওয়া করে। সে সময় অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও তিনজনকে আটক করতে সক্ষম হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এডিসি রেজওয়ান আরও জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।


এ জাতীয় আরো খবর...