শিরোনামঃ
পত্রিকা: ‘সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা – আসামি বাড়তে পারে তদন্তে ‘মিসিং লিংক’ খুঁজছে ট্রাইব্যুনাল’ গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? নেপালের বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকে পড়াদের শেষ পর্যন্ত কী হলো? সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই? ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? হিমবাহ ধসে যেভাবে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যার সৃষ্টি হলো, যা বলছেন বিজ্ঞানীরা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: ছবি-সংগ্রিহীত

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে বাসায় আগুন লাগার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মেজবাহ উদ্দিন (২৮) মারা গেছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি বাসায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে মেজবাহ উদ্দিন, তার বাবা মোসলেম উদ্দিন (৬৫) ও মা স্ত্রী সালমা বেগম (৫০) দগ্ধ হন। চিকিৎসকরা জানিয়েছিলেন, মেজবাহ’র শরীর ১০০ শতাংশই পুড়ে গেছে।
স্বজনরা জানান, বাসাটির দ্বিতীয় তলায় থাকে পরিবারটি। বাসার পাশেই বিদ্যুতের ট্রান্সফরমার। মাঝ রাতে ট্রান্সফরমারে একটি বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন লেগে যায় বাসাটিতে। পরে আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হন পরিবারটির ৩ সদস্য। ভোরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
 
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ পুড়ে গেছে। এছাড়া তাদের শ্বাসনালীও পুড়ে গেছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।


এ জাতীয় আরো খবর...