শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

চট্টগ্রামের অগ্নিকাণ্ডে নিহত নেই: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের দুইটি কারখানায় লাগা আগুন। তবে স্বস্তির খবর আগুনের এ ঘটনায় নিহতের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার (১৭ অক্টোবর) ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

তারা জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করেছে । আর ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে পুলিশ, আনসার, সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি।

আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করেছে। একটি ভালো লাগার বিষয় হলো আগুন আশেপাশের কোনো স্থাপনায় ছড়িয়ে পড়েনি, সেসবে ক্ষয়ক্ষতি হয়নি। সবাই একসাথে কাজ করার করার জন্যই এমনটা হয়েছে।

কীভাবে আগুনের সূত্রপাত হলো বা কারণসমূহ খুঁজে বের করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। এই কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বরের এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে এই আগুন জিন হং মেডিকেল নামের কারখানায়ও ছড়িয়ে পড়ে। ফলে এই অগ্নিকাণ্ডে দুইটি কারখানা ক্ষতিগ্রস্ত হলো। আগুনের তীব্রতা এমন ছিল যে ভবনটির ছাদ খসে পড়ে।


এ জাতীয় আরো খবর...