শিরোনামঃ
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা ইউক্রেনের ড্রোনের গতি কমানোর পেছনে যুক্তরাষ্ট্র সরকার থাকতে পারে, ইঙ্গিত ইলন মাস্কের পর্তুগাল থেকে যৌতুক পাওয়া ‘বোম্বে’ দশ পাউন্ড ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন ব্রিটিশ রাজা বাংলাদেশে ৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন? মৃত শাবক নিয়ে ঘুরছিল মাদি হাতি, প্রাণীদের শোকের বিরল আচরণ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যেভাবে বিদেশে অর্থ পাঠান ইরানিরা প্রবাসীরা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে ১০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশমন্ত্রীর ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

চাকসু নির্বাচন: ডোপ টেস্টে পজিটিভ হলে বাতিল প্রার্থীতা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

চলমান চাকসু নির্বাচনের তোড়জোড়ের মধ্যে আজ থেকে শুরু মনোনয়নপত্র বিতরণ। নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ডোপ টেস্টের রিপোর্ট জমা দিতে হবে। মাদকাসক্ত কেউ যেন নির্বাচিত হয়ে নেতৃত্বে আসতে না পারে, এ কারণেই এমন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ডোপ টেস্টের রিপোর্টে পজিটিভ ফল আসলে বাতিল হবে প্রার্থিতা।

প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। তবে তারা অভিযোগ করেছেন, আবাসিক হলে সিট বরাদ্দের সময় ডোপ টেস্টের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। তাই চাকসুর ক্ষেত্রে কঠোরভাবে এ নিয়ম কার্যকর করার দাবি জানান তারা। সাধারণ শিক্ষার্থীরাও মাদকমুক্ত নেতৃত্ব চান।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রতিটি প্রার্থীকে একটি ডোপ টেস্ট কার্ড দেওয়া হবে। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ৩৫০ টাকা ফি দিয়ে নমুনা জমা দিতে হবে।

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। চাকসুর কেন্দ্রীয় সংসদে মোট ২৮টি পদ এবং প্রতিটি হলে ১৬টি পদ থাকবে। মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা ও হল সংসদের জন্য ২০০ টাকা।

তফসিল অনুযায়ী, চাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর শুধুমাত্র মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে, ১৫ ও ১৬ সেপ্টেম্বর সংগ্রহ ও জমাদান, ১৭ সেপ্টেম্বর কেবল জমাদান, ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার, ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা অনুষ্ঠিত হবে।

এছাড়া আজই চূড়ান্ত ভোটার তালিকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে চাকসু নির্বাচন কমিশন।


এ জাতীয় আরো খবর...