শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

চার নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে রোকেয়া পদক ২০২৫ তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের হাতে পদক তুলে দেন।

এবার পদকপ্রাপ্তরা হলেন—

  • রুভানা রাকিব — নারীশিক্ষা শ্রেণি (গবেষণা)
  • কল্পনা আক্তার — নারী অধিকার শ্রেণি (শ্রম অধিকার)
  • নাবিলা ইদ্রিস — মানবাধিকার শ্রেণি
  • ঋতুপর্ণা চাকমা — নারী জাগরণ শ্রেণি (ক্রীড়া)

জাতীয় পুরস্কার-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশে এই চারজনকে রোকেয়া পদকের জন্য মনোনীত করা হয়। গত বৃহস্পতিবার তাদের নাম অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়।

নারী জাগরণ ও শিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজে নারী-পুরুষের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তার গল্প-উপন্যাস-প্রবন্ধে সেই স্বপ্নই প্রতিফলিত হয়েছে। নারী শিক্ষার প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, নারীর ভোটাধিকার ও ক্ষমতায়নে তার লড়াই বাংলার সমাজে নতুন দিগন্ত খুলে দেয়।

৯ ডিসেম্বর তার জন্ম ও মৃত্যুদিন। ১৯৩২ সালের এই দিনে তিনি মারা যান। দিনটি জাতীয়ভাবে রোকেয়া দিবস হিসেবে পালিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করছে।


এ জাতীয় আরো খবর...