শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদের টিউশনি করানো সেই ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাতে জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয়া হয়।

এর আগে সন্ধ্যার দিকে পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির ওই ছাত্রীর বাসার সিঁড়ি থেকে জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুবায়েদ ওই বাসাটিতে টিউশনি করাতে গিয়েছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ছাত্রদল নেতা জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাসাটিই ছিল জুবায়েদের টিউশনের বাসা। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ওই বাসা থেকে জুবায়েদের টিউশনি করানো ছাত্রীকে হেফাজতে নেয়া হয়েছে।


এ জাতীয় আরো খবর...