শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

পুরান ঢাকা থেকে ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জুবায়েদের টিউশনির বাসার সিঁড়িতে এ ঘটনা ঘটে। নিহত জুবায়েদ ওই বাসাটিতে টিউশনি করাতে গিয়েছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ছাত্রদল নেতা জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাসাটিই ছিল জুবায়েদের টিউশনের বাসা। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, জুবায়েদের মৃত্যুর খবর শুনেছি। এটি খুবই বেদনাদায়ক ঘটনা। পুলিশকে ইতোমধ্যে সব সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমিও ঘটনাস্থলে যাচ্ছি।


এ জাতীয় আরো খবর...