শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

জাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়-ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সব প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাকসু নির্বাচন কমিশনের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জাকসু নির্বাচনে সব প্রার্থীকে বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী দুই এক দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে জাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে কেউ যেন মাদকাসক্ত না থাকে সেটা নিশ্চিত করতেই প্রার্থীদের বাধ্যতামূলকভাবে ডোপ টেস্টের দাবি জানিয়েছিলেন কয়েকজন প্রার্থী ও শিক্ষার্থী। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাকসুতে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৯ জন। শীর্ষ দুই পদ সহসভাপতিতে (ভিপি) ১০ জন এবং সাধারণ সম্পাদকে (জিএস) ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এ জাতীয় আরো খবর...