শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ তথ্য জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে সব দায়িত্ব পালন করছি। ওই একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, গত ৯ মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। এটি ভবিষ্যত রাজনীতির জন্য আশাব্যঞ্জক। এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে অনৈক্য খুব বেশি নয়। বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করছে তারা। কেউ বলছে, আইনের মাধ্যমে, কেউ বলছে অধ্যাদেশ জারির মাধ্যমে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাভাবিক বিষয়।

ড. ইউনূস বলেন, গণভোটের ব্যালটে থাকবে চারটি প্রশ্ন। দিতে হব্যে ‘হ্যা’ অথবা ‘না’ উত্তর।


এ জাতীয় আরো খবর...