শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

হাসিনা- নানক ফোনালাপ: জাতীয় পার্টি জিন্দা লাশ !

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ভারতে পলায়নের পর থেকে একের পর এক ফাঁস হচ্ছে শেখ হাসিনার ফোনালাপ। জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ফাঁস হওয়া তেমনই একটি ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বলে আখ্যায়িত করেছেন।’ এও বলেন, এই দলটিকে তার আর দরকার নেই।

সোমবার (১৭ আগস্ট) প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অডিও রেকর্ডটি পোস্ট করেছেন। ৫ মিনিট ২৬ সেকেন্ডের ফোনালাপটিতে শেখ হাসিনা এমন হুঁশিয়ারিও দেন, ‘এবার আমি একটারেও ছাড়ব না।’

শেখ হাসিনা ও জাহাঙ্গীর কবির নানকের ফাঁস হওয়া এই ফোনালাপটি গত বছরের জুলাইয়ের, যখন দেশজুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

সেই ফোনালাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা।’ অপর পাশ থেকে নানক বলেন, ‘জি বলব।’

তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন, ‘মোহাম্মদপুরের বিহারী পট্টির লোকদের ভূমিকা কী?’ নানক বলেন, ‘ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও (সেন্টু) তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই গুটি কয়েক ছেলে, এই ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।’

জাপা

আওয়ামী লীগের এই নেতা এরপর বলেন, ‘কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে।’ জবাবে শেখ হাসিনা নানককে ধকম দিয়ে বলেন, ‘চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। ওদের নিয়ে আর কী করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়ব না।’

অপর পাশ থেকে নানক বলেন, ‘একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।’


এ জাতীয় আরো খবর...