শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

জাপানে ৪ দিনের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে চার দিনের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭, যা আওমোরি উপকূলে ২০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)। ভূমিকম্পের পরই এক মিটার উঁচু পর্যন্ত ঢেউ আঘাত হানতে পারে বলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্সের।

এর মাত্র চার দিন আগে, সোমবার, একই অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পের পর থেকেই জাপান সরকার হোক্কাইডো থেকে শুরু করে টোকিওর পূর্বাঞ্চলীয় চিবা পর্যন্ত বিস্তৃত এলাকায় সম্ভাব্য শক্তিশালী আফটারশকের ব্যাপারে বিশেষ সতর্কতা জারি করেছিল। বিশেষজ্ঞদের ভাষায়, এক সপ্তাহ পর্যন্ত যে কোনো সময় বড় ধরনের কম্পন ফিরে আসার ঝুঁকি থাকে-এবং সেটিই এখন বাস্তবে দেখা দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

শুক্রবারের ভূমিকম্পটি জাপানের শক্তিমাপক স্কেলে ৪ হিসেবে চিহ্নিত হয়েছে, যা মাঝারি মাত্রার ঝাঁকুনি অনুভূত হওয়ার নির্দেশ করে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও উপকূলীয় এলাকাগুলোতে উদ্ধার ও জরুরি ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

সরকার জানিয়েছে, পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং যে কোনো জরুরি পরিস্থিতির জন্য স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
জেএমএ জানিয়েছে, আগের ভূমিকম্পের পর পৃথিবীর টেকটোনিক প্লেট এখনো অস্থিতিশীল অবস্থায় থাকতে পারে, ফলে আফটারশক আরও কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির ওপর আরও তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


এ জাতীয় আরো খবর...