শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল, মহাসচিব হাওলাদার

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
জাপার নতুন চেয়ারম্যান আনিসুল, মহাসচিব হাওলাদার

জাতীয় পার্টির দশম কাউন্সিলে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব নির্বাচিত হয়েছেন এবিএম রুহুল আমিন হাওলাদার। শনিবার রাজধানীর একটি পার্টি সেন্টারে এই কাউন্সিল আয়োজিত হয়। এতে সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জহিরুল ইসলাম। নির্বাচিত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। কাউন্সিলে জাপার বিতর্কিত ২০(১)ক ধারা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় পার্টির মূল দায়িত্বে যারা ছিলেন তারা ব্যর্থ: রুহুল আমিন

উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়াম্যান জিএম কাদেরকে ছাড়াই এই কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

উল্লেখ্য, জি এম কাদেরের ওপর আদালতের নিষেধাজ্ঞার সুযোগে জাপার ভেতরে নতুন মেরুকরণ শুরু হয়েছে। গত ৫ আগস্ট বিরোধী অংশের সভায় আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় এবং জি এম কাদের কর্তৃক বহিষ্কৃতদের পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয়া হয়।


এ জাতীয় আরো খবর...