শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

জাফলংয়ের ইসিএ এলাকা থেকে পাথর লুট, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

সিলেট ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
রাজধানীর ডেমরার সারুলিয়ায় র‌্যাবের উদ্ধার করা পাথর

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংবেদনশীল (ইসিএ) ঘোষিত এলাকা থেকে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি করেন সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোনায়েম।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইসিএ এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। পাথর লুটে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, সম্প্রতি জাফলংয়ের ইসিএভুক্ত এলাকা থেকে প্রকাশ্যে পাথর লুটের ঘটনা ঘটে। এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী মহলে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার থেকেই লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।

এদিকে সিলেটের আরেকটি আলোচিত পাথর উত্তোলন কেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথর এলাকাতেও সম্প্রতি একই ধরনের লুটের ঘটনা ঘটে। জেলা প্রশাসন জানায়, এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে প্রায় চার লাখ ঘনফুট লুট হওয়া পাথর জব্দ করা হয়েছে। পুরো পাথর উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানানো হয়।


এ জাতীয় আরো খবর...