শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

জামায়াতের বেগমপাড়া কিংবা মাসিপাড়া নেই: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

জামায়াতের বেগমপাড়া কিংবা মাসিপাড়া নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ (শুক্রবার, ২৫ জুলাই) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত রুকন সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখে। জামায়াতের বেগমপাড়া কিংবা মাসিপাড়া নেই। বিধর্মীদের এক ইঞ্চি জমি কেড়ে নেয়নি জামায়াত, ঘরবাড়িতে হামলা করেনি, চাঁদাবাজি করেনি। দলকে যেভাবে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলা হয়েছে, ক্ষমতায় গেলে দেশকেও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলা হবে। জামায়াতের কর্মীরা ঘুষ না খেলে সবাই বার্তা পেয়ে যাবে। আইনের থাকলেও আইনের প্রয়োগ নেই। আইনের প্রয়োগ থাকলে দুর্নীতি কমে যেতো।’

তিনি বলেন, ‘সমাজ ও মানুষের মুক্তির জন্য রাজনীতি করবে জামায়াত। যত সমালোচনা করুক কেউ থামাতে পারবে না। গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত। জামায়াত যেমনি দল নিয়ন্ত্রণ করেছে, যেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে৷’

জামায়াত ইসলামীর আমির বলেন, ‘আইনের প্রয়োগ থাকলে দেশ থেকে দুর্নীতি কমে যেত। সরকারি দল অনিয়ম না করলে সবাই বার্তা পেয়ে যাবে।’

তিনি বলেন, ‘পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই।’

তিনি আরও বলেন, ‘জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা।’


এ জাতীয় আরো খবর...