শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার ৪ টা বাইপাস করা হয়েছে। তিনি ৭ দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন।

দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি জামায়াতে ইসলামীর আমিরের আস্থা রাখায় কৃতজ্ঞ চিকিৎসকরা।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ অপারেশন শুরু হয়। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করেন।

গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরবর্তীতে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডে পাঁচ থেকে ছয়টি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে তিনটি ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বন্ধ। চিকিৎসকেরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে অধিকতর নিরাপদ বিবেচনা করেছেন।

দেশেই চিকিৎসা নেয়ার সিদ্ধান্তে ডা. শফিকুর রহমান ছিলেন দৃঢ় এবং দেশের চিকিৎসকদের প্রতি রয়েছে তার পূর্ণ আস্থা।


এ জাতীয় আরো খবর...