শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

রোববার (৩ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ সাগর হোসেন জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিতে ইউনাইটেড হাসপাতালে যান।

এসময় সেখানে তাকে স্বাগত জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের এবং ডা. শফিকুর রহমানের ছোট ভাই, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী জামায়াতের আমীর ফখরুল ইসলাম।

পরে সাগর হোসেন বলেন, ‘রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।’

এ সময় রাষ্ট্রপতি টেলিফোনে জামায়াত আমিরের ছোট ভাই ফখরুল ইসলামের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

এরপর আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের চিকিৎসার খোঁজ নেওয়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাষ্ট্রপতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।  এ ছাড়া রাষ্ট্রপতির সহানুভূতির জন্য কৃতজ্ঞতা জানান শফিকুর রহমানের ছোট ভাই।


এ জাতীয় আরো খবর...