শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

জিএম কাদেরের নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেছেন আদালত।  মঙ্গলবার ১২ আগস্ট ঢাকার ষষ্ঠ যুগ্ম জেলা জজ রোবায়েত ফেরদৌস এই আদেশ দেন।

১৩ আগস্ট বুধবার জিএম কাদেরের আইনজীবী মনোয়ার হোসেন আলম বলেন, মামলার বাদী জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ গত ২রা আগস্ট মামলাটি প্রত্যাহার করে নেয়ার আবেদন করেন। পরে ১১ই আগস্ট মামলাটি ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে বদলি হয়। পরের দিন বিচারক রুবায়েত ফেরদৌস মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে জিএম কাদের ও মাহমুদ আলমের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করা হয়। এর ফলে জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আর কোনও বাধা নেই।

উল্লেখ্য, প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলামের গত ৩০শে জুলাই জিএম কাদের ও মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেন। একই সঙ্গে জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদসহ ১০ জনের প্রাথমিক পদসহ সাংগঠনিক পদ ফিরিয়ে দেয়া হয়।


এ জাতীয় আরো খবর...