শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

জিএম কাদের ও পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের হত্যার উদ্দেশে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় মামলার এ আবেদন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুকের কাছে মামলার আবেদন জমা দিয়ে আখতারুজ্জামান সম্রাট সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালায়। আমি এতদিন হাসপাতালে ছিলাম। গতকাল (সোমবার) রিলিজ পেয়েছি। আজ মামলা করতে এসেছি।

তিনি বলেন, মামলার এজাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে এক নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন মিলনসহ ১৮ জন। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

আখতারুজ্জামান সম্রাট জানান, মামলার আবেদনটি এজাহার হিসেবে রমনা মডেল থানার ওসির কাছে জমা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এজাহারটি তিনি গ্রহণ করেছেন। যাচাই-বাছাই করে মামলাটি রেকর্ড করবেন।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করলে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন আহত হন।


এ জাতীয় আরো খবর...