শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ জামায়াত

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাঠ করা ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জামায়াতে ইসলাম হতাশ বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (০৫ আগস্ট) সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র পাঠ শেষে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।  ডা. মোহাম্মদ তাহের বলেন, আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ। কারণ ঘোষণাপত্র সংবিধানে স্থান দেয়া দরকার ছিল। ৫ আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তাবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই।

তিনি আরও বলেন, আন্দোলনে শহিদ পরিবার কিংবা পঙ্গু যারা আছে তাদের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা নেই ঘোষণাপত্রে। যারা শহিদ হয়েছে বা আহত হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা ছিল, তাদের ভাতা দেয়ার কথা ছিল। এসব কোনো বিষয়েই ঘোষণাপত্রে স্পষ্ট নির্দেশিকা নেই। এসব কারণে আমরা হতাশ।

জামায়াতের এই নেতা আরও বলেন, এ বিষয় নিয়ে আমাদের দলের নির্বাহী মিটিংয়ের পরে আমরা বিস্তারিত প্রতিক্রিয়া দেব।


এ জাতীয় আরো খবর...