শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

জুলাই সনদের চূড়ান্ত পর্বের প্রস্তুতির বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

জুলাই জাতীয় সনদ, ২০২৫ এর চূড়ান্ত পর্বের প্রস্তুতির বিষয়ে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সভাকক্ষে সনদের সামগ্রিক প্রস্তুতি নিয়ে পর্যালোচনামূলক ওই সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বৈঠকে রোববার (৫ অক্টোবর) অনুষ্ঠেয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের মুলতবি সভার আলোচনার বিষয়গুলো চূড়ান্ত করা হয়।

এদিন বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে ইতোপূর্বে বিশেষজ্ঞদের দেয়া মতামত ও পরামর্শগুলো পুনরায় পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া অভিমতও পুনঃবিশ্লেষণ করা হয়।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও এদিন সভায় অংশ নেন।


এ জাতীয় আরো খবর...