শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

জুলাই সনদ ও নির্বাচন ঝুলিয়ে রাখলে পতিত স্বৈরাচার লাভবান হবে: সালাহউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ: ফাইল ছবি

জুলাই সনদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঝুলিয়ে রাখলে পতিত স্বৈরাচার লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যদি আমরা জুলাই সনদ ঝুলিয়ে রাখি, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি, বাধাগ্রস্ত বা বিলম্বিত করি, তাহলে সেটার বেনিফিশিয়ারি হবে পতিত ফ্যাসিবাদ। কোনো ধরনের অসাংবিধানিক শক্তি এর জন্য লাভবান হবে। আর এর পরিণতি কী হবে, তা জাতি অনেকবার ভোগ করেছে। সেই পরিণতিকে আমরা আবারও আহ্বান জানাতে পারি না।

তিনি বলেন, আমরা আলাপ-আলোচনার মধ্যদিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং একটি সমাধানের দিকে যাওয়ার আহ্বান জানিয়েছি। আমরা অনেক রক্তদানের মধ্যদিয়ে, অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্যদিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী একটি রাষ্ট্র বিনির্মাণ করতে চাই।


এ জাতীয় আরো খবর...