শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বহুল আলোচিত ও বহু প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।

প্রধান উপদেষ্টা ছাড়াও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং সংলাপে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠান ঘিরে দিনভর নানা নাটকীয়তা ও বিতর্ক থাকলেও, নির্ধারিত সময়েই শুরু হয় এই ঐতিহাসিক ক্ষণ।

সনদ স্বাক্ষর প্রক্রিয়ার উদ্বোধন ঘোষণা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, এই সনদ সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার প্রাথমিক দলিল।
এর আগে, সকালে সনদের কিছু বিষয় ও নিজেদের অবমূল্যায়নের অভিযোগ তুলে জুলাই যোদ্ধাদের একাংশ সংসদ ভবনের মূল মঞ্চের সামনে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। যদিও পরে ঐকমত্য কমিশন জরুরি ভিত্তিতে সনদের ৫নং দফায় সংশোধন এনে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের আইনি দায়মুক্তি ও রাষ্ট্রীয় বীরের মর্যাদা প্রদানের অঙ্গীকার নিশ্চিত করে।

দীর্ঘ আট মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সনদ চূড়ান্ত করা হয়েছে। আজকের স্বাক্ষরের মধ্যদিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো আইনি কাঠামোর দিকে এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


এ জাতীয় আরো খবর...