শিরোনামঃ
ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি পত্রিকা: ‘অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া প্রতিমন্ত্রী ইশরাকের’ কানাডার উদ্ধার করা ৩০টি বেলুগা তিমির অনিশ্চিত ভবিষ্যৎ কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু তিন বান্ধবীর দুইজন হাঁটতে গিয়েছিলেন, আরেকজন ফিরলেন লাশ হয়ে নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি? ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন? পত্রিকা: ‘স্বাক্ষরেই থমকে আছে সংস্কার’ ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই ‘ঝুঁকিতে ছিলেন’
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

জুলাই হত্যাযজ্ঞে হাসিনার বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ, সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। সোমবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

এর আগে রোববার (১৭ আগস্ট) এ মামলায় চতুর্থ দিনের সাক্ষ্য-জেরা শেষ হয়। এদিন সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলিতে আহত আব্দুস সামাদ। এরপর সাক্ষ্য দেন মিজান নামের আরও একজন।

এছাড়াও অষ্টম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাঈম শিকদার নামের এক শিক্ষার্থী। এর সঙ্গে সাক্ষ্য দেন জুলাই-আগস্টের আন্দোলনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর সময় জীবিত থাকা শিক্ষার্থী শহিদ সাজ্জাদ হোসেন সজলের মা। এ সময় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরসহ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা।

গত ১০ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।


এ জাতীয় আরো খবর...