শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

জ্যামাইকা ও কিউবার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ক্যারিবিয়ান সাগরের ওপর দিয়ে জ্যামাইকা ও কিউবার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা। এক স্যাটেলাইট ভিডিওতে দেখা গেছে এ চিত্র। ক্যাটাগরি ফোরে হ্যারিকেনটি রূপ নিচ্ছে বলে জানায় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এর ফলে বিধ্বংসী বন্যা, ভূমিধস এবং ঝড়ের কবলে পড়তে পারে অঞ্চলগুলো। মেলিসার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ মাইল। তবে জ্যামাইকায় পৌঁছে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও জানানো হয়, সোমবার রাত অথবা মঙ্গলবার সকালে দেশটিতে আঘাত হানতে পারে হারিকেন মেলিসা। আর কিউবায় পৌঁছাবে মঙ্গলবার সন্ধ্যায়। আঘাত হানবে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে।

অপরদিকে, দেশজুড়ে প্রায় ৯০০টি আশ্রয় কেন্দ্রে বাসিন্দাদের আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে জ্যামাইকা কর্তৃপক্ষ।

জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস বলেছেন, আমি সবাইকে এই আবহাওয়ার হুমকিকে গুরুত্ব সহকারে নেয়ার আহ্বান জানাচ্ছি। নিজেদের রক্ষা করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করুন।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দ্বীপজুড়ে গুদামগুলো পর্যাপ্ত পরিমাণে মজুদ করা হয়েছে এবং প্রয়োজনে দ্রুত বিতরণের জন্য হাজার হাজার খাদ্য প্যাকেজ প্রস্তুত করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...