শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

টসে জিতে ফিল্ডিংয়ে ভারত, প্রতিশোধ নেওয়ার সুযোগ পাকিস্তানের সামনে

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সুপার ফোরে এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাকিস্তানের সামনে। রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এই ম্যাচের আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আগের দেখায় পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় খেলোয়াড়েরা করমর্দন না করায় বিতর্ক কম হয়নি। ওই ঘটনার পর সুপার ফোরের ম্যাচেও টসের সময় হাত মেলাননি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়ক।

এদিকে গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে গত ম্যাচের থেকে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে ভারত। একাদশে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ ও রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। এই দুইজনকে জায়গা দিতে বাদ পড়েছেন দুই পেসার হার্শিত রানা ও আর্শদীপ সিং।

ভারতকে হারানোর মিশনে পাকিস্তান দলেও দুটি পরিবর্তন এসেছে। একাদশ থেকে বাদ পড়েছেন হাসান নাওয়াজ ও খুশদিল শাহ। একাদশে ফিরেছেন ফাহিম আশরাফ ও হোসাইন তালাত।

ভারত একাদশ- অভিষেক শর্মা, শুভমান গিল, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তান একাদশ- সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।


এ জাতীয় আরো খবর...