শিরোনামঃ
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা? ফ্রান্স জুড়ে দাঙ্গার পর ‘শান্তি ও শৃঙ্খলা’ বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল’-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন দুদকের ৩ কর্মকর্তা

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহেনা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন কর্মকর্তা। বুধবার (১৩ আগস্ট)  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট দুর্নীতির তিনটি পৃথক মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মোট ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়।

এর আগে জানুয়ারিতে শেখ হাসিনার সম্পত্তিতে থাকার অভিযোগ ওঠে টিউলেপর বিরুদ্ধে এবং বাংলাদেশে দুর্নীতিতে তার নাম উঠে আসে। এ নিয়ে সমালোচনা শুরু হলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সরকারের দুর্নীতি দমন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ।

এই মামলায় টিউলিপের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব এবং বোন আজমিনা মোট চারজনকে আগে আদালতে হাজির হতে বলা হয়েছিল। তবে, রাষ্ট্রপক্ষ বলেছে, তারা পলাতক এবং তাদের অনুপস্থিতিতে বিচার করা হবে। টিউলিপ যুক্তরাজ্যে থেকে এই প্রক্রিয়াটিকে ‘নিপীড়ন এবং প্রহসন’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন: প্লট দুর্নীতি মামলায় রেহানা, টিউলিপ, আজমিনা ও রাদওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

তবে, দুদকের আইনজীবী খান মোহাম্মদ মইনুল বলেছেন, সিদ্দিক ‘মিথ্যা কথা বলছেন। আমরা প্রয়োজনীয় সকল নথি পেয়েছি, যার মধ্যে এই বিষয়ে তার চিঠিপত্রও রয়েছে। আমাদের কাছে তার বিরুদ্ধে জোরালো প্রমাণ রয়েছে।’

এর আগে গত ১১ আগস্ট ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে প্লট দুর্নীতির অপর ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে পৃথক ৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


এ জাতীয় আরো খবর...