শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ট্রাম্পের আহ্বানের পরও গাজায় ৭ জনকে হত্যা করলো ইসরাইল

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

হামাস শান্তি পরিকল্পনায় সম্মতি দেয়ার পর ইসরাইলের প্রতি গাজায় হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে এরপরও উপত্যকাটিতে কয়েক দফা হামলা চালিয়েছে দখলদাররা। এতে সাতজন নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, এটি খুবই ভয়াবহ একটি রাত ছিলো।

ডনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও দখলদাররা গাজা সিটি ও আশেপাশের এলাকায় কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে। বলেন, এতে ২০টি বাড়ি ধ্বংস হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, গাজা সিটির ব্যাপিস্ট হাসপাতাল জানিয়েছে, তুফফাহ এলাকার পাশে বেশ কয়েকটি হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। খান ইউনিসে নাসের হাসপাতাল জানিয়েছে, তাঁবুতে ইসরাইলি হামলায় দুই শিশু নিহত ও আটজন আহত হয়েছেন।


এ জাতীয় আরো খবর...