শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে ‘প্রস্তুত’ ইসরাইল

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনায় হামাসের জবাবের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সব জিম্মিকে অবিলম্বে মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ইসরাইল এখন প্রস্তুত।

শনিবার (৪ অক্টোবর) ভোরে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, যুদ্ধের অবসান ঘটাতে এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরাইলের নীতি অনুযায়ী কাজ চালিয়ে যেতে প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করব।

তবে বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধের আহ্বানের বিষয়টি উল্লেখ করা হয়নি। ট্রাম্প বলেছেন, ইসরাইলি জিম্মিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে এ পদক্ষেপ অপরিহার্য।

শুক্রবার (৩ অক্টোবর) হামাসকে প্রস্তাব মেনে নেয়ার সময় বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন তিনি। সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।
এর কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক সম্মতির কথা জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে সব ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে, ট্রাম্পের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা।
 
হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি।’
 
এদিকে জিম্মিদের মুক্ত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের জন্য আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজা যুদ্ধের অবসান ও জিম্মিদের মুক্তির প্রস্তাব নিয়ে হামাস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির পর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শীর্ষ জেনারেলদের সঙ্গে ‘পরিস্থিতির বিশেষ মূল্যায়নে বৈঠক’ করেছেন।
 
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী জামির আইডিএফকে নির্দেশ দিয়েছেন ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে জিম্মিদের মুক্তি কার্যকর করার প্রস্তুতি নিতে। 


এ জাতীয় আরো খবর...