শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

ট্রাম্পের হুমকি: রাশিয়া থেকে তেল ক্রয় স্থগিত করলো ভারত

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ভারতীয় তেল শোধনাগার কোম্পানিগুলো গত সপ্তাহে রাশিয়া থেকে তেল ক্রয় স্থগিত করেছে। বিশেষ করে চলতি মাস থেকে রাশিয়া থেকে তেল ক্রয়ে সুবিধা সংকুচিত হওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় শিল্পের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স 

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক হলো ভারত। সমুদ্র পথে রাশিয়া থেকে জ্বালানি ক্রয়ে ভারত সবচেয়ে বড় ক্রেতা।

ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি প্রধান তেল পরিশোধন কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (এইচপিসিএল), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস (এমআরপিএল) গত এক সপ্তাহে রাশিয়ান তেলের কোনো ক্রয়াদেশ দেয়নি।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ভারতের আইওসি, এইচপিসিএল, বিপিসিএল, এমআরপিএল এবং কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়।

রাশিয়া থেকে তেল ক্রয় না করে ভারতীয় এসব কোম্পানি এখন বিকল্প উৎসের খোঁজে স্পট মার্কেটে ঝুঁকছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আবু ধাবির মুরবান ক্রুড ও পশ্চিম আফ্রিকার তেল ক্রয়ের বিষয়ে চিন্তা-ভাবনা করছে ভারত।

ভারতের বিভিন্ন তেল কোম্পানির তেল পরিশোধনের সক্ষমতা দৈনিক প্রায় ৫২ লাখ ব্যারেল। এর মধ্যে রাষ্ট্রীয় পরিশোধন কোম্পানিগুলোর ৬০ শতাংশেরও বেশি তেল পরিশোধন সক্ষমতা রয়েছে। যদিও দেশটির বেসরকারি তেল পরিশোধন কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা।

গত ১৪ জুলাই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়া বড় ধরনের শান্তিচুক্তিতে না পৌঁছালে রাশিয়ান তেল কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এরপর বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ভারতের বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি রুশ তেল কেনায় অতিরিক্ত জরিমানা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


এ জাতীয় আরো খবর...